1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বেগুন বোঝাই পিকআপে ১৪ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বেগুন বোঝাই পিকআপে ১৪ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বেগুন বোঝাই পিকআপ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় পিকআপ চালক আবুল কালাম (৫০) কে গ্রেপ্তার ও মাদক বহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করেছে। গতকাল রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত পিকআপ চালক আবুল কালাম নীলফামারী জেলার ভুরুঙ্গামারী উপজেলার ছোটখাটামারী এলাকার মৃত আব্দুস ছবুরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপ পরিচালক রাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের একটি অভিযানিক দল রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে শহরতলীর তিনমাথা রেলগেট কুটুমবাড়ি হোটেলের সামনে অবস্থান নেয়।

এ সময় রংপুর থেকে ঢাকা অভিমুখী বেগুন বোঝাই একটি পিকআপ(নং ঢাকা মেট্রো-ন-১৯-৩৬৬১) থামিয়ে তল্লাশী চালায়। তল্লাশীকালে পিকআপটির বডির নিচে বিশেষ কায়দায় তৈরীকরা চেম্বারের ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে চালক আবুল কালামকে গ্রেপ্তার ও বেগুন বোঝাই পিকআপটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং- ১৯(খ) ও ২৬(১) ধারায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews