বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত সন্দেহে বগুড়া সাতমাথা এলাকা থেকে ৭ শিক্ষার্থীসহ ৮ জনকে আটক করেছে। এদের মধ্যে রুকু নিকট থেকে চাকু, লাঠি এবং আমিনের নিকট থেকে স্ট্রিক, কাটার, ম্যাচ, ওষুধ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলের এদেরকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত শাহিনুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বগুড়া সদর উপজেলার সাবগ্রাম দক্ষিণপাড়ার কামরুল ইসলামের মেয়ে রুকু খাতুন(২২), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেলার শেরপুর উপজেলার হাটখোলা এলাকার সুর্বণা আকতার (২২), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে ঢাকা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান (২২), রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বগুড়া চারমাথা এলাকার আব্দুল হামিদ খানের ছেলে আমিন খান (১৮), শিক্ষার্থী তৌহিদ হোসেন (১৭), মানিক হাসান (১৬) এবং আগের আন্দোলনে সহিংসতার ঘটনায় জড়িত জেলার সোনাতলা মাস্টারপাড়ার বাহাদুর রবিদাস (৫০)।
বগুড়া পুলিশ সুপার জাকির হাসান পিপিএম জানান, আটক শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সহিংসতার সাথে জড়িত না থাকলে তাদেরকে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হবে।
Leave a Reply