1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র, শিক্ষার্থীসহ নিহত ৫, শতাধিক আহত  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র, শিক্ষার্থীসহ নিহত ৫, শতাধিক আহত 

  • আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩১৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় শহর ও শহরতলীতে ভাংচুর, অগ্নিসংযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া, দিনভর ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র। পুলিশের কয়েক শত টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। দুই আন্দোলনকারীসহ নিহত ৫। আহত শতাধিক। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুপঁচাচিয়ার থানার সামনে কাহালু উপজেলা বীরকেদার মন্ডলপাড়ার নওগাঁ মহাদেবপুর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মনির উদ্দিন (২২) , গাবতলী উপজেলার জিল্লুর রহমান ( ৪৫) সদর উপজেলার হরিগাড়ি এলাকার সেলিম রেজা (৪৫) এবং অপর দুই জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, রোববার সকাল থেকে বগুড়া সদর ভুমি অফিসের ভাংচুর ও অগ্নিসংযোগ, ব্রাক ব্যাংকের, দুপচাঁচিয়া ভুমি অফিসের, থানায়, আওয়ামী লীগের অফিসের হামলা, শেরপুর থানায় হামলার চেষ্টা,  জেলা আওয়ামী লীগ অফিসের সামনে,  বগুড়া-৬ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর কালিতলায় বাসায় ভাংচুর ও লুটপাট করেছে । এছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের দত্তবাড়িতে  ব্যক্তিগত অফিসে এবং তিনমাথা রেলগেট এলাকায় জেলা শ্রমিক লীগের সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজারের অফিসে  ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। জেলা পরিষদের ডাক বাংলো, বিআরটিসি বাস ডিপোতে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এছাড়াও মহাসড়ক ও আঞ্চলিক সড়কসহ শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। রোববার বিকেল ৫ টা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আন্দোলনকারীরা অবস্থান নিয়ে দখলে রেখেছে।
অন্যদিকে জেলার সকল উপজেলায় এবং বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনকারীরা। সকাল থেকে শহরের থানা মোড়, বড়গোলা, দত্তবাড়ি ও সাতমাথায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ বাধে। এতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গের চেষ্টা চালিয়েছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল জানান,  আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে গেছে।
বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার,( সদর) সরাফত ইসলাম জানান,  আন্দোলনকারীদের হামলায় বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে। হতাহতের পরিসংখ্যান টা এখন জানানো যাচ্ছে না, পরে জানানো হবে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, হাসপাতালে অর্ধ শতাধিক আহত ভর্তি আছে, কিছু প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।  নিহত ৩ জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews