বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া জেলা শাখার আয়োজনে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে এক বর্নাঢ়্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা কার্যালয় থেকে শুরু হয়ে ঐতিহাসিক সাত মাথায় এক পথ সভায় মিলিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির গর্ভনর আলহাজ্ব রফিকুল ইসলাম।
জেলা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুন্নবী বুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মোঃ আব্দুল বাসেত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি আমিনুল হক, মির্জা আহছানুল হক দুলাল, আলহাজ্ব নূরে আলম চৌধুরী, মোঃ ইলিয়াস, সহ সাধারণ সম্পাদক: আতাউল ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান আবুল কালাম,নাসিরুদ্দিন, মোকলেসুর, আরিফুল, অনামিকা, গফুর প্রা:, সাইফুল, রাইন, হাবিব ও রন্জু প্রমূখ।
সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ ও তিনি বক্তব্যে আরো বলেন এবারের জাতিসংঘ প্রতিপাদ্যে” মানবাধিকার আমাদের নিত্যদিনের অপরিহার্য।
Leave a Reply