1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মিথ্যা মামলায় ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তি ও ওসির প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় মিথ্যা মামলায় ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তি ও ওসির প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭৩৮ বার
নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে একটি প্রচলিত বাউল গানের লাইন পোস্ট করার জেরে গ্রেপ্তারকৃত সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তি ও বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিনের প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) দুপুর ১টায় শহরের কেন্দ্রীয় সাতমাথা মোড়ে ‘বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকরা। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওয়াহেদ ফকিরকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
গত শনিবার রাতে শহরের সাতমাথা এলাকা থেকে ওয়াহেদ ফকিরকে আটক করে বগুড়া সদর থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, তিনি ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন একটি পোস্ট দিয়েছেন। যদিও ওয়াহেদ ফকির দাবি করেছেন, তার পোস্টটি একটি প্রচলিত বাউল গানের কলি এবং তা কোনোভাবেই ধর্মীয় অবমাননার উদ্দেশ্যে লেখা হয়নি।
তিনি বলেন, “আমি ধর্ম নিয়ে কিছুই লিখিনি। একটি মহল আমার পেছনে লেগেই আছে। তারা বহুদিন ধরেই ষড়যন্ত্র করছে। এবার তাদের চেষ্টা সফল হয়েছে।
জানা গেছে, আটক হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর শাজাহানপুর উপজেলার এক সাধারণ হিন্দু ব্যক্তি পলাশ কুমার মহন্ত বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এর আগে ধর্মীয় সম্প্রদায়ের নেতারা মামলা করার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
সোমবার সকালে বগুড়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওয়াহেদ ফকিরের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন সাংবাদিকরা।
সাংবাদিকরা অভিযোগ করেন, কোনো মামলা কিংবা ওয়ারেন্ট ছাড়াই একজন সাংবাদিককে গ্রেপ্তার করে ওসি এসএম মঈনুদ্দিন আইন অমান্য করেছেন এবং ফ্যাসিবাদী আচরণ করেছেন।
সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া  প্রেস ক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, রেজাউল হাসান রানু, মহসিন আলী রাজু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, এফ শাহজাহান, সৈয়দ ফজলে রাব্বী ডলার, মমিনুর রশীদ সাইন, আবুল কালাম আজাদ, মাহফুজ মণ্ডল, ইনছান আলী, রেজাউল হক বাবু, তানভীর আলম রিমন, এ্যাড ফেরদৌসী আকতার রুনা প্রমুখ।
তারা বলেন, ওয়াহেদ ফকির নিয়মিতভাবে পুলিশের অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখে আসছিলেন। এ কারণেই তাকে টার্গেট করা হয়েছে। বক্তারা অবিলম্বে তার মুক্তি ও দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ পরিচালনা করেন সাংবাদিক প্রতীক ওমর।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews