নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আরোহী এক তরুণী বান্ধবী নিহত, বন্ধু আহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে পীরগাছা -মহাস্থান সড়কের পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বান্ধবী আফসানা আক্তার (২০) । বগুড়া শহরের গোয়ালগাড়ী এলাকার বাসিন্দা। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২০)। নিহত আহতরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। বগুড়া সদর থানার এস আই রনি কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, মোটরসাইকেল নিয়ে পীরগাছা থেকে মহাস্থান দিকে যাওয়ার সময় মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে চালক গুরত্বর আহত এবং মোটরসাইকেলে আরোহী তরুণী ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, জরুরী পরিসেবা ‘৯৯৯’ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। সেখান থেকে নিহতের মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তাওসিফকেও একই হাসপাতালে ভতি করা হয়েছে ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply