1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় মৎস্য সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় মৎস্য সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৯৫ বার

নিজস্ব প্রতিবেদক

 

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ শ্লোগানে বগুড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন, বগুড়া ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

পরে জেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মেজবাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমনরঞ্জন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশিষ পোদ্দার লিটন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কমকর্তা কালি পদ রায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক মশিউর রহমান। শেষে শেরপুর ও কাহালু উপজেলার দুই সফল মৎস্য চাষীকে ক্রেস্ট সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক। পরে পোনা অবমুক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews