1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার
নিজস্ব প্রতিবেদক 

নানা বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচির। এরপর বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালিতে যোগদান করতে সমবেত হন বগুড়া শহরসহ ১২টি উপজেলার যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ। র‍্যালীর আগে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এর সঞ্চালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে অচিরেই বাংলাদেশে ফিরবেন। তার আগমন হবে রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় প্রত্যাবর্তন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় যুবদল শুরু থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় রাজপথে সকল লড়াই সংগ্রামে প্রতিকূল সময়ে যুবদলের নেতৃবৃন্দরা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এজন্য তিনি সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান। সংক্ষিপ্ত বক্তব্য শেষে বাদক দলের বাদ্য আর নেতাকর্মীদের প্রাণঢালা উচ্ছাসের সাথে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালী। প্রায় ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান এর নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি- আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি যথাক্রমে ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, এাড. এনামুল হক পান্না, আলী রেজা রুনু ও সবুজ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাদৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, বাবুল প্রধান ও মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন ও মোসলেম উদ্দিন স্বপন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দের অংশগ্রহণে বগুড়ায় তাদের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন অত্যন্ত সফলভাবে পালিত হয়েছে। তিনি বলেন তাদের অভিভাবক তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের পাশাপাশি তারা যুবদলের সকল ইউনিটকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। সকলের সন্মিলিত ভূমিকায় বগুড়া যুবদল পরিবার সারাদেশে মডেল সংগঠন হিসেবে গড়ে উঠবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews