1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় রান্না দেখানোর কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ : যুবক গ্রেফতার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় রান্না দেখানোর কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ : যুবক গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২২৫ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ায় রান্না দেখানোর কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপতার করেছে র‍্যাব ১২ । মঙ্গলবার রাতে শেরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবক মুন্না (৩০) সদর উপজেলার রাজাপুর এলাকার আব্দুল মমিনের ছেলে। বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, চলতি বছরের গত ১ মে সন্ধ্যায় সদর উপজেলার রাজাপুর গ্রামের এক স্কুল ছাত্রী তার চাচার বাড়িতে যায়। পথিমধ্যে মুন্না ওই ছাত্রীকে রান্না দেখানোর কথা বলে তার বাড়িতে ডেকে নেয়। বাড়িতে কোন লোকজন না থাকায় ওই ছাত্রী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় মুন্না থেকে বাধা দেয়। এক পর্যায়ে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠক হয়। কিন্তু বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গত ১৩ মে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন৷ মামলা দায়েরের পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাবও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গত মঙ্গলবার রাতে শেরপুর বাজার এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, মুন্না বিদেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় গিয়ে পাসপোর্ট, মেডিকেল সম্পন্ন করে গোপনে বগুড়া ফেরত আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews