1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় রুপালি ব্যাংকের টাকা আত্মসাত মামলায় ম্যানেজারের ২৭ বছরসহ ৫ জনের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় রুপালি ব্যাংকের টাকা আত্মসাত মামলায় ম্যানেজারের ২৭ বছরসহ ৫ জনের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩১৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার মহাস্থানগড়ের রূপালী ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের দায়ে শাখা ব্যবস্থাপক, দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও তিনজন গ্রাহককে কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল।

রোববার বেলা সোয়া ১২ টায় এক রায়ে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন বগুড়ার বিশেষ জজ মো. শহীদুল্লাহ।

আসামিরা হলেন, শাখা ব্যবস্থাপক জোবায়েনুর রহমান, জ্যেষ্ঠ কর্মকর্তা ইশরাত জাহান ও মাহাতাব হোসেন। এর মধ্যে ব্যবস্থাপক জোবায়েনুরকে তিনটি ধারায় (১০+১০+৭)  ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুই জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঁচ বছর করে এবং তিন গ্রাহক আজমল হোসেন, জাহিদুর রহমান ও মোশাররফ হোসেন প্রত্যেকের সাত বছরের সাজা দেয়া হয়।

বগুড়া  দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি)আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বরাতে তিনি জানান, জোবায়েনুর রহমান বিভিন্ন সময় পে অর্ডার থেকে ভুয়া ঋণ সৃষ্টি করে ২ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০১ টাকা আত্মসাৎ করেন। তাকে সহযোগিতা করেন তিন গ্রাহক।

২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রূপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়েনুর রহমান চা খাওয়ার কথা বলে ব্যাংক থেকে বের হয়ে যাবার পর থেকে নিখোঁজ রয়েছেন। ব্যাংক ম্যানেজার নিখোঁজের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাংকে আমানত জমাকারী গ্রাহকরা তাদের হিসাব দেখার চেষ্টা করেন এবং অনেকেই অভিযোগ করেন তাদের হিসাবের গড়মিল পাওয়া গেছে। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির প্রতিবেদনে ২ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০১ টাকা জালিয়াতি করে আত্মসাৎ করার সত্যতা পাওয়ায় রূপালী ব্যাংকের বগুড়া অঞ্চলের ডিজিএম সরদার মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরে ২০১৮ সালে আদালতে চার্জশীট দাখিল হয়। সেই মামলায় আজ রায় দেন বিচারক।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews