1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় লুট হওয়া আটাভর্তি ট্রাক ঝিনাইদহে উদ্ধার, গ্রেপ্তার ২ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় লুট হওয়া আটাভর্তি ট্রাক ঝিনাইদহে উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৯০ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুর থেকে লুট হওয়া ৩৯৮ বস্তা আটাসহ একটি ট্রাক ঝিনাইদহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( ট্রাফিক ও মিডিয়া)  সুমন রঞ্জন সরকার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকসহ লুট হওয়া আটা উদ্ধার করা হয়।
শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এই অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার গড়েরবাড়ি গ্রামের গনি শেখের ছেলে ট্রাকচালক বেলাল হোসেন (৪০) এবং শেরপুরের টোলার গেট এলাকার আজগর হাজীর ছেলে মোস্তফা (৩৮)।

 জানা গেছে,  গত সোমবার দুপুরে শেরপুর উপজেলার দড়িমুকন্দ বাজার থেকে ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৮৭০১) নিয়ে পালিয়ে যান চালক বেলাল হোসেন। ট্রাকের মালিক কাওছার আহমেদ এ ঘটনায় বুধবার থানায় মামলা করেন। কাওছার আহমেদ উপজেলার গড়েরবাড়ি এলাকার মোজাম্মেল হক রানার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান,  শেরপুরের দড়িমুকন্দ বাজার থেকে শামীম শেখ নামে এক ব্যক্তির ৬ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৮ বস্তা আটা ট্রাকে তোলা হয়। নন্দীগ্রামের কোয়ালিটি ফিডস মিলে আটা সরবরাহের কথা ছিল। কিন্তু চালক ও সহকারী সেটি নিয়ে পালিয়ে যান। অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে ট্রাকসহ উদ্ধার করা হয় লুট হওয়া আটা। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews