1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শনিবারে এনসিপির 'জুলাই পদযাত্রা ও পথসভা' আসছেন নাহিদ, সারজিসসহ কেন্দ্রীয় নেতারা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় শনিবারে এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ আসছেন নাহিদ, সারজিসসহ কেন্দ্রীয় নেতারা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৩৪ বার

নিজস্ব প্রতিবেদক 

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি।  ৫ জুলাই শনিবার বগুড়ায় জুলাই পদযাত্রা  ও পথসভা কর্মসূচি হবে। এবিষয়ে বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে বিকাল সাড়ে ৫টায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি কেন্দ্রীয় মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি বগুড়া জেলা শাখা সাকিব মাহাদী।

সাকিব মাহাদী তার লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত ১লা জুলাই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় শহীদ আবু সাইদ এর কবর জিয়ারতের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি শুরু করেছে। গত ৫ জুন “আপনার অনুদানে আগামীর বাংলাদেশ” ক্যাম্পেইনে আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রাউডফান্ডিং মডেল সূচনা করি। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আপনার টাকায় এনসিপি চলবে বলে আমরা ঘোষণা দিয়েছিলাম। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গত অল্প কয়েক দিনে দেশ ও বিদেশ থেকে আপনারা আমাদের ওয়েবসাইট ও মোবাইল ব্যাংকিং মাধ্যমে প্রায় ২১ লক্ষ টাকার মতো অনুদান দিয়েছেন। সেই অনুদানে ২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশব্যাপি ১লা জুলাই থেকে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শুরু করেছে। কর্মসূচিটি চলবে ৩০ জুলাই পর্যন্ত। দেশের ৬৪টি জেলার শহর ও গ্রামের পথে পথে হবে গণসংযোগ, প্রচারাভিযান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদের কবর থেকে শুরু করে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছে যাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক। এই পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চায় যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিল এনসিপি জানতে চায়, জনগণ কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতি নিয়ে আদের ভাবনা কী এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী। তারই ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বগুড়া জেলা শাখার আয়োজনে আগামী ৫ জুলাই সকাল ৯ টায় পলিটেকনিক থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা ও সকাল ১০ টায় সাতমাথা মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে।

উক্ত পদযাত্রা ও পথসভায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক-সামান্তা শারমিন, সদস্য সচিব-আখতার হোসাইন, মৃখা সংগঠক (উত্তরাঞ্চল)- সার্জিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) – হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সমন্বয়ক- নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম জারা প্রমূখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।রাষ্ট্র পুনর্গঠনে বিচারহীনতা, বৈষম্য ও দলীয় দখলদারিত্বের রাজনীতির বিপরীতে জনগণের কাছে দায়বদ্ধতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। এখনই সময় দেশ গড়ার, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার। এখনই সময় বিচার, সংস্কার ও নতুন সংবিধানোর সাবিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার। স্বৈরাচার, খুনি, বর্বর গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতির জাঁতাকলে থেকে দেশের মানুষ কে মুক্তির স্বাদ এনে দিতে ছাত্রজনতার পাশাপাশি আপনাদের ভূমিকাও ছিল অনস্বীকার্য। আগামীতে জুলাই অভ্যুত্থানের গণদাবির আলোকে দেশ গড়তে আপনাদের সবসময় সহযোগী হিসেবে পাশে পাবে আমাদেরকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকি, বগুড়া জেলা কমিটির সদস্য মতিউর রহমান পিটু, শওকত ইমরান, ইজাজ আল ওয়াসী জ্বীম,খোকন আহমেদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি’র শাহরিয়ার জুহিন, সৈকত আলী, রাব্বি মন্ডল, শ্রমিক উইং এর সানজিদ আহমেদ তিয়াস, জাহিদুল ইসলাম, খোকন প্রমূখ

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews