1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শাহ ফতেহ আলী কোচ-কভার্ডভানে মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় শাহ ফতেহ আলী কোচ-কভার্ডভানে মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৭

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪০৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় শাহ ফতেহ আলি পরিবহনের কোচের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছে, আহত হয়েছে ৭ জন।  মঙ্গলবার ভোর রাতে শহরতলীর বনানীতে এ দুঘটনা ঘটে।
নিহতরা হলেন,  সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন, বরিশালের হিজলা এলাকার হৃদয় এবং অজ্ঞাত এক নারী। নিহতদের মরদেহ  বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে কুন্দুরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্বাস আলী জানান,  মঙ্গরবার রাত ৩টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মারা যান। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজন মারা যান।
আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ৭ জন হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন। দুঘটনা কবলিত বাস কভার্ডভ্যান আটক করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews