1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শিবির নেতা হত্যা মামলায় সাবেক এমপি রিপুর দেহরক্ষী গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় শিবির নেতা হত্যা মামলায় সাবেক এমপি রিপুর দেহরক্ষী গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার
নিজস্ব প্রতিবেদক
শিবির নেতা আবু রুহানি হত্যা মামলার আসামী বগুড়া-৬ ( সদর) আসনে সাবেক সংসদ সদস্য(এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক  রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে জনগণ। সোমবার দুপুরে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিঝুম বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। সে বগুড়া -৬ (সদর)  আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।  দেহরক্ষীর মত সব সময় রিপুর সাথে থাকতেন। নিঝুমের নামে ২০১৩ সালে ছাত্র শিবির নেতা আবু  রুহানী হত্যা মামলাসহ ৫ টি মামলা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মুস্তাফিজ হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিঝুম আনসারী নাহিদ রিকশা যোগে শহরের শেরপুর রোড দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। মফিজ পাগলার মোড়ে মটরসাইকেলে আসা কিছু যুবক তাকে আটক করে মারধর শুরু করে। পরে এক জামায়াত  নেতা ডিবি পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
মুস্তাফিজ হাসান বলেন, নিঝুমকে মফিজ পাগলার মোড় এলাকা থেকে হেফাজতে নেয়া হয়। তাকে শিবির নেতা আবু রুহানী হত্যাসহ ৫ টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews