1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৭৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সবুজবাগে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪২) নামে মসজিদের এক ঈমাম ও মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরের সবুজবাগ বেলতলা এলাকায় এই ঘটনা ঘটে।
আব্দুল আলীম সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম এবং জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শিশুটি আল আকাবা মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হলে পরিবারের কেউ শিশুটিকে নিতে যায়নি। এ সময় মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যান। সেখান থেকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন এবং ভয়ভীতি দেখান। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনা খুলে বললে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা গণপিটুনি দিয়ে আব্দুল আলীমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও মারধরের শিকার হন।

আটকের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের তদন্ত পরিদর্শক মাহফুজ আলম জানান, উত্তেজিত জনতার মাঝ থেকে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews