1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপন হত্যাকাণ্ডে আসামি গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপন হত্যাকাণ্ডে আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার সহযোগী স্বপন হত্যাকাণ্ডের অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২।  শুক্রবার বিকাল পৌণে চারটার দিকে শহরের কলোনী করতোয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতর নাম পান্না তালুকদার। তিনি সাবরুল হাটখোলাপাড়া এলাকার বাসিন্দা এবং জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি।  এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মনোয়ার হোসেন চৌধুরী।
এর আগে,    চলতি বছরের গত  ২২ সেপ্টেম্বর  সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোটমন্ডলপাড়ায় একটু পোল্ট্রি ফার্মের সামনে রাস্তার পাশ থেকে শাবরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবকলীগ কর্মী সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় অপর এক সহযোগীর কাটা হাতও উদ্ধার করা হয়।
নিহত সাগর তালুকদার শাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং নিহত স্বপন হোসেন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। নিহত সাগর হোসেনের নামে ২টি হত্যাসহ ১৭টিরও বেশি মামলা ছিল।
এ ঘটনায় নিহত সাগরের বোন গত ২৬ সেপ্টেম্বর আশেকপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত আলীকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, দীর্ঘদিন থেকে সাগর তালুকদার গ্রেপ্তার পান্না তালুকদারকে পারভেজ হত্যা মামলা থেকে নাম কাটিয়ে নেওয়ার জন্য ৩২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।  সাগর তালুকদার মামলা তুলে নেওয়ার জন্য এবং ৩২ লাখ টাকা চাঁদা না দিলে পান্নু তালুকদারকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিতে থাকে। এরই প্রেক্ষিতে নিজের জীবন বাঁচাতে, এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে প্রতিশোধ নিতে সাগর ও তাঁর সহযোগী তাকে হত্যা করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews