1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শেখ হাসিনা, কাদেরসহ ৮২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় শেখ হাসিনা, কাদেরসহ ৮২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২২৮ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় রিকশা চালক কমর উদ্দিন বাংগী নিহতের ঘটনায় আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮২জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।  মঙ্গলবার দুপুরে নিহতের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে এবং অজ্ঞাত ৩০০জনকে এ মামলায় আসামি করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অন্যান্য আসামিদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু,  সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ ৮২জনের নাম উল্লেখ করা হয়েছে। এসব আসিমদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,  শ্রমিক লীগ ছাত্রলীগের নেতাকর্মী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বিকাল তিনটার দিকে বগুড়া শহরের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। এতে সদর উপজেলার আকাশতারা এলাকার রিকশাচালক কমর উদ্দিন অংশ নেয়। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে বাকি আসামিরা কমর উদ্দিনকে হত্যা করেন৷

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  সাইহান ওলিউল্লাহ বলেন,  আন্দোলনে রিকশাচালক কমর উদ্দিনের মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি মঙ্গলবার রেকর্ড করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৮২জনের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখ, এর আগে গত ১৬ আগস্ট শিক্ষক সেলিম হোসেন হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১০১জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews