1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শেখ হাসিনা, বোন, পুত্র, সাংবাদিকসহ ১০৪ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলার   - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় শেখ হাসিনা, বোন, পুত্র, সাংবাদিকসহ ১০৪ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলার  

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে রিপন ফকির(৬০) কে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহেনা, ছেলে সজিব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী মাবিয়া বেগম এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।আসামিদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বগুড়া প্রতিনিধি এ এইচ এম আক্তারুজ্জামানও রয়েছেন। সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওয়ালিউল্লাহ।
এ নিয়ে হাসিনার বিরুদ্ধে বগুড়ায় ছয়টি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া সাবেক স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি মো: মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি ডা. মোস্তাফা আলম নান্নু, সাবেক এমপি রেজাউল করিম বাবলু, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহন, যুবলীগ নেতা মো: আমিনুল ইসলাম, মো: আব্দুল মতিন সরকার, টি জামান নিকেতা, রফি নেওয়াজ খান রবিন, আসাদুর রহমান দুলু, যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, মো: সামছ উদ্দিন শেখ হেলাল, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল মান্নান আকন্দ, আনোয়ার হোসেন রানা, হেলাল উদ্দিন কবিরাজ, হাসিবুল হাসান সুরুজ, সাবেক এমপি ও জাতীয় পার্টি নেতা শরিফুল ইসলাম জিন্নাহসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। গত ৪ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণআন্দোলন চলাকালে বগুড়া শহরের ২ নম্বর রেল গেইট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিপন ফকির।
মামলায় উল্লেখ করা হয়েছে, রিপন ফকির ৪ আগস্ট সকালে বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে তিনি ছাত্র-জনতার সাথে আন্দোলনে যোগ দেন। তারা মিছিল নিয়ে সাতমাথায় যাওয়ার সময় শহরের ঝাউতলা এলাকায় গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হুকুমের আসামিদের নির্দেশে অপর আসামিরা মিছিলটি ঘেরাও করে। এরপর তারা লাঠিসোঁটা, কাটা রাইফেল, রিভলভার, চাইনিজ কুড়াল হাতে নিয়ে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে।
এসময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে রিপন ফকির রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরে রিকশাযোগে রিপন ফকিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে। পরে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়।
উল্লেখ্য, এর আগেও সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও ৬টি মামলা করা হয়। ওই ৬টি মামলার মধ্যে ৫টি হত্যা এবং অপর একটি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews