1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় শ্রমিক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় শ্রমিক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩১০ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে কার্যকারী সভাপতি প্রার্থী আনোয়ার হোসেনকে আটকের সময় পুলিশের কাছ ছিনিয়ে নিয়েছে শ্রমিকেরা।  শনিবার বিকেলে নির্বাচনের প্রার্থীতা যাচাই-বাছাই শেষে চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।
এর আগে জুলাই-আগস্ট অভ্যুত্থানে মামালার আসামি ও নির্বাচনে আরেক প্রার্থী জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
জানাযায়, শনিবার বিকেলে প্রার্থীতা যাচাই-বাছাই শেষে শ্রমিক নেতা আনোয়ারকে চারমাথা বাস টার্মিনালের মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী অফিস থেকে আটক করে পুলিশ। তাকে পুলিশের পিকআপ ভ্যানে উঠানোর সময় মোটর শ্রমিকরা চারপাশ থেকে পুলিশ সদস্যদের ঘিরে নেয়। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের কাছ থেকে আনোয়ারকে ছিনিয়ে নিয়ে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে নিয়ে যায়। সেখানে একটি অটোভ্যানে করে আনোয়ারকে নিয়ে সটকে পড়েন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, আনোয়ারের বিরুদ্ধে কোন মামলা না থাকলেও কয়েকজন শিক্ষার্থীর পরিচয়দানকারীর চাপে তাকে আটক করে পুলিশ। ঘটনার পর বগুড়ার চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান।
মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনার আইনজীবী আব্দুল বাছেদ জানান, পুলিশ আনোয়ারের বিরুদ্ধে কোন গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেনি। কেন তাকে আটকের চেষ্টা করেছে আমার জানা নেই৷
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মঈনউদ্দিন বলেন, মামলা আছে এমন অভিযোগে আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছিলো। তার বিরুদ্ধে ২০২১ সালে একটি বিস্ফোরক মামলা আছে। তবে, সেই মামলায় তিনি জামিনে আছেন। তাকে গ্রেপ্তার চেষ্টার বিষয়টি সঠিক নয়। আমরা নিশ্চিত হওয়ার জন্য তাকে হেফাজতে নিচ্ছিলাম। সেসময় শ্রমিকরা তাকে ছিনিয়ে নেয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews