ইলেকট্রিক সর্ট-সার্কিট থেকে আগুন উৎপত্তি হয়ে টাইলস শ্রমিক মোঃ আজিজুল হকের বাড়ীর মালামাল ও প্রয়োজনীয় কাগজ পত্র, জমির দলিল সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড এর পশ্চিম পালশা (মোল্লাপাড়া) সোমবার বেলা ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
আজিজুলের স্ত্রী রাশেদা এবং স্হানীয়রা জানান, তিনি কাপড় ধুইতে গিয়ে বাড়ীতে আগুনকে দেখতে পান এবং চিৎকার করতে থাকেন। এমন সময় কিছু স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস কে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিভায় কিন্তু তার আগেই সব পুড়ে শেষ হয়ে যায়।
আজিজুল জানান, তিন কক্ষ বিশিষ্ট বাড়ীতে ৪ টি খাট, মিক্সেফ, আলনা, ১টি ফ্রিজ, ১টি টিভি, ৫মন সারিষা, ১০ মন ধান, ৫ মন চাল। জমির দলিল, পাশের বাড়ীর এসি, শিক্ষা সনদপত্র এবং নগদ ৭০হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়। এ ঘটনার পরে তিনি বগুড়া সদর থানায় ১টি জিডি করেছেন।
সিনিয়র স্টেশন অফিসার, বগুড়া ফায়াার সার্ভিস এবং সিভিল ডিফেন্স মোঃ শাহিদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে ইলেকট্রিক শটর্- সার্কিট থেকে অগিকান্ডের সুত্রপাত হতে পারে বলে মনে হয়। অগ্নিকান্ডে ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে অনুমান করা যায়।
Leave a Reply