নিজস্ব প্রতিবেদক
উত্তরাঞ্চলের মধ্যে বগুড়া জেলা শস্য ভান্ডার হিসাবে বিখ্যাত। এ জেলার জমিতে বছরে চারটি ফসল ফলায় কৃষকগণ। তাই এ জেলায় সকল সার চাহিদা মতো সরবরাহ করা প্রয়োজন। চাহিদা মতো সার সরবরাহ না করলে এখানকার কৃষকগণ তাদের ফসল ফলাতে বিঘ্ন হবে। বগুড়া জেলার কৃষকদের সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি এখানকার কৃষক ও ডিলারদের। রোববার দুপুরে শহরে নাজ গার্ডেনে অনুষ্ঠিত চলমান খরিপ-২ ও আগামী রবি মৌসুমে কৃষক পর্যায়ে নিবিঘ্নে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষে বিসিআইসি সার ডিলারদের সাথে মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত দাবি জানান। এছাড়াও সকল দ্রব্য মুল্য বৃদ্ধি হলেও ১৯৯৪ সালে নিধারিত সার পরিবহন খরচ এবং কমিশন বৃদ্ধি করার দাবি তুলেছেন সার ডিলারগণ।
বাংলাদেশ ফাইটিলাইজার এ্যাসোসিয়েশন বগুড়া ইউনিট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।
বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ও সভাপতি মোর্শেদ মিল্টনের সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্যে রাখেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, প্রধান আলোচকের বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান, কৃষি অধিদপ্তরের (ক্রপ) অতিরিক্ত উপ পরিচালক মাহফুজ আলম, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, ফাইর্টিলাইজার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক। এসময় জেলার সকল সার ডিলারগন উপস্থিত ছিলেন।
Leave a Reply