1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সন্ত্রাসী সাগর ও তার সহযোগীকে কুপিয়ে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় সন্ত্রাসী সাগর ও তার সহযোগীকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ধারাবাহিক ভাবে চলছে হত্যাকাণ্ড। দলীয় কোন্দলে বেড়েছে এখানে হতাহতের ঘটনা। রোববার রাতে বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় দেড় ডজ্জন  মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর (৩০) ও তার সহযোগী স্বপন (২৮)  নিহত হয়েছেন। রাত পৌণে সাতটার দিকে জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় এ ঘটনা ঘটে।  তাদের দুজনকেই কুপিয়ে হত্যা করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার এসআই ফারুক আহম্মেদ।
সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ হাফ ডজন মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই আনিসুর রহমান নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মগে রাখা হয়েছে।
বগুড়া অতিরিক্ত পুলিশ স্নিগ্ধ আখতার জানান, নিহত সাগর তালুকদারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ ১৮/২০ টি মামলা রয়েছে।
বগুড়ায় চলতি মাসের প্রথমে  বাঘোপাড়ায় দলীয় কার্যালয়ের মধ্যে যুবদলের নেতাকমীদের ধারালো অস্ত্রে আঘাতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজানকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে মিজানের লোকজন মারপিটে তাকে হত্যা করে। বৃহস্পতিবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকায় দলীয় কোন্দলে নিজ দলের নেতার হাতে যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে।
উল্লেখ, এর আগেও শাবরুল বাজারের মাছ ব্যবসায়ী শিহাব উদ্দিন বাবু এবং প্রভাষক পারভেজ খুনের ঘটনা ঘটে। শাবরুলে সাগর ও তার সহযোগী স্বপন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসির দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার ফারুক হোসেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews