1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা একাধিক মামলার আসামী আমিনুল গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা একাধিক মামলার আসামী আমিনুল গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৯৪ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা প্রায় ২ ডজ্জন মামলার আসামী আমিনুল ইসলাম(৫০)কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। শনিবার সকালে সাড়ে ৭টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল ইসলাম বগুড়া নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মন্ডলের ছেলে। এছাড়াও তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। পরিবহন নেতা আমিনুল পাশাপাশি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকও তিনি।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯টিসহ ২১টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের মামলা। এসব মামলা আদালতে বিচারাধীন।
তিনি আরও বলেন, “আমিনুল দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews