নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিতিতে দলের সমন্বয় সভাস্থলে ককটেল হামলা হয়েছে।
সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিক্ষেপ করা দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং এনসিপির সভায়ও কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। পুলিশ অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে সেটিকে নিস্ক্রিয় করার জন্য পানি ভর্তি বালতির ভেতরে রেখে দিয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, এনসিপির সভাস্থলকে ঘিরে আগে থেকেই ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ কারণে কেউ সভাস্থলের ভেতরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, জেলা পরিষদের বাইরে থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে তাতে কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, কে বা কারা এই ককটেল নিক্ষেপ করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে দুপুর পৌনে ৩টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের প্রাক্কালে সাংবাদিকদের ব্রিফিং করেন দলটির উত্তরাঞ্চীলয় মূখ্য সংগঠক সারজিস আলম।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply