1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে তাজা বুলেট ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে তাজা বুলেট ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪

  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০২ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় মাদকবিরোধী বিশেষ ব্লক রেইড অভিযান চালিয়ে তাজা গুলি, বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং ১০ লাখ নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে এক নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা সাত ঘণ্টা শহরের মাদকের দ্বিতীয় আখড়া হিসেবে পরিচিত  রেলওয়ে কলোনি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এলাকার অন্তত ৫০টি বাড়ি ঘিরে তল্লাশি চালায়।
অভিযানে এক রাউন্ড তাজা বুলেট, এক হাজার বোতল চোলাই মদ, দুই কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১০ লাখ টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়।
ব্লক রেইড অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ। অভিযানে সেনাবাহিনীর ৫০ সদস্য অংশগ্রহণ করেন।
ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও অর্থসহ বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews