1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় সৌদি বাদশার খাদ্য ঝুড়ির উপহার বিতরণ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ায় সৌদি বাদশার খাদ্য ঝুড়ির উপহার বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৭২ বার

নিজস্ব প্রতিবেদক

সৌদি বাদশা সালমানের ত্রাণ ও মানবিক সেবা কেন্দ্রের অর্থায়নে ও সুনবুলাহ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের আয়োজনে বগুড়া ২৪ কেজি ওজনের খাদ্য ঝুড়ির উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় শহরের মালতিনগর হাইস্কুল মাঠে এসব উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল-বখতিয়ার। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জামিলুর রহমান, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক , সুলতান আহম্মেদ, আইনুল হক পলাশ, মাসুদ রানা মাসুদ, শহিদুল ইসলাম, ফারুক হোসেন, তিমির কান্তি রঞ্জন, পলোক চন্দ্র মোহন্ত, আব্দুল হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে সিপার আল বখতিয়ার বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়। ১৯৭৭ সালে বাদশাহ ফাহদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসেবে সাথে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা। সেই থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃতিম বন্ধু। বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য চলমান রেখেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews