1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় স্বামীকে ছুরি ঠেকিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় স্বামীকে ছুরি ঠেকিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৫৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার গাবতলীতে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে ভয়-ভীতি দেখিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে গাবতলী উপজেলার মহিষাবান মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলো. রাব্বি, আব্দুল অহেদ, মো. হৃদয়, নুর আলম ওরফে নিশাদ ও মো. কাউছার। তারা সবাই মহিষাবান মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের কলোনি এলাকার বাসিন্দা অটোরিকশাচালক তার স্ত্রীকে নিয়ে সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে বেড়াতে যান। ঘোরাফেরা শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে অটোরিকশা করে তারা বগুড়া শহর দিকে ফিরছিলেন। পথে গাবতলীর মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় আসামিরা তাদের ইজিবাইক ঘিরে ধরে ও ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে স্বামী-স্ত্রীকে পাশেই ইছামতি নদীর তীরে সিঙ্গার বিলের পতিত জমিতে নিয়ে যায়৷ সেখানে স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পাঁচ আসামি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনা জানার পরই ভুক্তভোগী স্বামী-স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়। মামলার পর দ্রুত অভিযান চালিয়ে ৫ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে৷

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews