1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৪৪৫ বার

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত শনিবার বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরপর শহরের সাতমাথায় মুজিব মঞ্চে সামনে খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া -৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়া -৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন, সহ সভাপতি নাইমুর রাজ্জাক তিয়াস, সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার শান্ত, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম, সহ সভাপতি আতিকুর রহমান শুভ, সাধারণ সম্পাদক লিটন শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম রিয়াদ, আব্দুর রউফ, শহর কমিটির সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, মোঃ মোমিন মুন্না, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদাউস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews