1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় হাফেজ সাইফুল হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় হাফেজ সাইফুল হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া বিশিষ্ট আলেমে দ্বীন, ইমাম, খতিব ও উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবীতে মঙ্ঘরবার ( ৩ মার্চ) দুপুরে শহরের সাতমাথায় উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়। উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী ড. আবু সালেহ মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা হেদাইতুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা এমদাদুল হক, মাওলানা আমানুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, ড. আব্দুল বারী রশীদি, মাওলানা গোলাম আজম, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা মাকসুদ আল আযমী প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, হত্যাকারী সন্ত্রাসী চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি  নিশ্চিত করতে হবে। এখনো সন্ত্রাসীরা তার নিহত সাইফুলের পরিবারকে হুমকি প্রদান করছে। প্রশাসনকে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী করেন। গত ১মার্চ বগুড়া শহরের ঠনঠনিয়া মাহবুবনগর এলাকায় সন্ত্রাসীরা হাফেজ সাইফুল ছুরিকাঘাত করে ও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews