1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ১২ । মঙ্গলবার সকালে রংপুর বগুড়া মহাসড়কের মাটিডালী এলাকা থেকে একটি ট্রাক থেকে এ গাঁজা উদ্ধার করা হয়৷

গ্রেপ্তারকৃতরা হলো, লালমনিরহাটের হাতিবান্ধা পূর্ব সিন্দুনা এলাকার নজরুল ইসলাম খান এবং নীলফামারীর ডিমলার ছোট খাতা এলাকার রুবেল মিয়া। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার( পুলিশ সুপার) মীর মনির হোসেন।

মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রংপুর থেকে পাবনাগামী একটি ট্রাকে(ঢাকা মেট্রো- ড-১৪-১৮৪৯) গাঁজা বহন করছে। সেই সংবাদের ভিত্তিতে মাটিডালীতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়৷ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews