1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার: গুলিসহ বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার: গুলিসহ বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩২৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বিদেশী পিস্তল, তাজা গুলি এবং একাধিক দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার রাতে শহরের রহমাননগর ও অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় বগুড়া সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
গ্রেপ্তারকৃতরা হলো, শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো: জিহাদ, মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত রাঘুর ছেলে মো: রাসু, ইসলামপুর হরিগাড়ী এলাকার চান মিয়ার ছেলে আরিফ আহমেদ কবির এবং সূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মো: রিয়াদ।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বগুড়া সদর থানায় গত ৭ জানুয়ারি দায়ের করা ছিনতাই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি জিহাদকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমাননগর একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়৷ এসময় একটি কক্ষ থেকে টেডি বিয়ারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল৷ তিনটি তাজা গুলি ও একাধিক ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়।
পরে জিহাদের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র এবং ছিনতাই আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews