1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ায় ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৭৯ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৫ লাখ ৬হাজার ৩৬৮জন শিশুকে। বুধবার বেলা ১২টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় আগামী শনিবার (১৫মার্চ) দিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে।
 ওরিয়েন্টেশন সভায় জেলার সিভিল সার্জন ডাঃ এ,কে,এম মোফাখখারুল ইসলাম বলেন, জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৫ হাজার ৩৯৮ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও বলেন, মোট ২ হাজার ৮শ’ ৬৭টি কেন্দ্রে দুই প্রকারের ক্যাপসুল খাওয়ানো হবে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইনের প্রতি কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। ওরিয়েন্টেশন সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ পূণম সরকার, ডাঃ সাজ্জাদ-উল-হক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মীজা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেস দাস, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগড়া, আবুল কালাম, রাহাত রিটু, সাংবাদিক আলমগীর হোসেন সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews