1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়ায় ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২২০ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গত রোববার (১ জুন) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো,  লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা এলাকার সুলতান আলীর ছেলে মিলন বাবু (২৩), মুনছুর আলীর ছেলে সোহেল রানা (২৬) এবং সুরুজ আলীর ছেলে সুজন বাদশা।

সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২ এসব তথ্য নিশ্চিত করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রহবল এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিন মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করে র‍্যাব। আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews