1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ৮ বছরের শিশু রিফাত হত্যার ৮ বছর পর ৫ জনের ফাঁসি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ৮ বছরের শিশু রিফাত হত্যার ৮ বছর পর ৫ জনের ফাঁসি

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বহুল আলোচিত শিশু রিফাত (৮) অপহরণ ও হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ৮ বছর আইনি লড়াই শেষে রবিবার (২১ জুন) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। স্বাধীনতা পরবর্তী বগুড়ার আদালতে এটিই প্রথম একসঙ্গে ৫ জনের মৃত্যুদণ্ডের রায় বলে জানা গেছে।

​রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ জন ছাড়াও মামলার অন্য ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। চাঞ্চল্যকর এই রায়ের পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার স্বস্তি প্রকাশ করেছে।
​
২০১৮ সালের ১৫ জুলাই ফুটবল বিশ্বকাপ ফাইনাল চলাকালীন সময়ে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাস বাজারের ব্যবসায়ী ও সাবেক কুয়েত প্রবাসী এনামুল হকের শিশুপুত্র রিফাত নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। পরদিন ১৬ জুলাই সকালে রিফাতের বাবার মোবাইলে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মোবাইল ট্র্যাকিং ও আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বেশ কয়েকজনকে আটক করে। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার বিষয়টি অস্বীকার করে।

​অবশেষে ১৮ জুলাই সকালে শাজাহানপুরের পোয়ালগাছা এলাকায় ভদ্রাবতী-স্রাবতী নদীর সিংহবাড়ি ব্রিজের নিচ থেকে রিফাতের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই রিফাতের বাবা এনামুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
​
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তাদের মতে, এই রায় সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং অপরাধীদের মনে ভীতি সঞ্চার করবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews