1. admin@bogurapost.com : admin :
বাংলাদেশে মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাংলাদেশে মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশে আটটি মসজিদ এবং একটি আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণের জন্য ২৪৪ কোটি টাকার (২০ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। ঢাকায় নিযুক্ত নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ এ তথ্য জানিয়েছেন।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সহায়তার বিষয়টি জানান রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ ও সৌদির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করে উভয়পক্ষ।

প্রধান উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সৌদি সরকার বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান, সস্তা শ্রমশক্তি ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশে উৎপাদন খাত গড়ে তুলতে পারে।

এ সময় তিনি সৌদি আরবকে তেল শোধনাগার, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা ও ওষুধ শিল্পসহ জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

জবাবে রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বলেন, সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র এবং বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল বর্তমানে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে কার্যক্রম পরিচালনা করছে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে ধর্মীয় ও ভাষাগত শিক্ষা বিস্তারে সহায়তার অংশ হিসেবে ২০ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আসন্ন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামে অংশগ্রহণের জন্য সৌদি ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। ফোরামটি অক্টোবর মাসে রিয়াদে অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে ২০২৪ সালের জুলাই মাসে প্রকাশিত গ্রাফিতির একটি সংগ্রহ উপহার হিসেবে প্রদান করেন।

অনুষ্ঠানে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews