1. admin@bogurapost.com : admin :
বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৪৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ তার সীমান্তের মধ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপর হতে দেবে না।

সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রায় ৪০ মিনিটব্যাপী এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধানা উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদের প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই। সন্ত্রাসীদের নির্মূল করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।

বৈঠকে মার্কিন কূটনীতিক জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছরের শুরুতে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে এ প্রক্রিয়া পূর্ণতা পাবে।

প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য-নির্মাণ কমিশনের অগ্রগতির বিষয়েও অবহিত করেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি কমিশন চমৎকার কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews