বগুড়াপোস্ট ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার। রমজান মাসে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করা যাবে না।
রোববার বিকেলে রাজধানীর মিরপুর ১৪ পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজান মাসে সবাইকে সংযত থাকতে হবে। গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল, অস্থির যেন না হয় সেদিকে নজর আছে সরকারের।
রমজান মাসে দুই নারীর ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ না করা উচিত। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply