1. admin@bogurapost.com : admin :
বাদীর টাকা কেড়ে নেওয়ার ঘটনায় বগুড়া সদর থানার এসআই জাহিদ প্রত্যাহার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বাদীর টাকা কেড়ে নেওয়ার ঘটনায় বগুড়া সদর থানার এসআই জাহিদ প্রত্যাহার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৮৬ বার
নিজস্ব প্রতিবেদক

মামলা করতে আসা নারীর কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার অভিযোগে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসানকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে সদর থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। থানা থেকে প্রতিবেদন পাওয়া গেলে সাময়িক বরখাস্ত করা হবে।

জানা গেছে, মা ও বোনকে মারধরের ঘটনায় শহরের হাড্ডিপট্টি এলাকার আরিফুল ইসলামের মেয়ে আফছানা জাহান ১৬ মার্চ মামলা করতে বগুড়া সদর থানায় যান। থানার ডিউটি অফিসার এসআই জাহিদ মামলার খরচ বাবদ ১০ হাজার টাকা দাবি করেন। এত টাকা নেই বলার একপর্যায় তাঁর হাতে থাকা তিন হাজার টাকা কেড়ে নিয়ে আরও সাত হাজার টাকা নিয়ে আসতে বলেন তিনি। সন্ধ্যা পর্যন্ত থানায় বসে থেকে বাড়ি ফিরে যান আফছানা জাহান। মামলা রেকর্ড না হওয়ায় পরদিন সোমবার আবারও থানায় আসেন তিনি। এ সময় তিনি একজন সংবাদকর্মীর মাধ্যমে বিষয়টি থানার ওসিকে জানালে জাহিদ তিন হাজার টাকা ফেরত দেন এবং মামলাটি রেকর্ড করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews