বগুড়াপোস্ট ডেস্ক
ভোলার লালমাটি আর রাজনীতির মহীরুহ, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের শেষ ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। তাঁরই পূর্বপরিকল্পনা ও আকুতি অনুযায়ী, জন্মভূমি ভোলার পারিবারিক কবরস্থানে বাবা আজহার আলী ও মা ফাতেমা খানমের কবরের পাশেই তাঁর শেষ শয্যা প্রস্তুত করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল থেকে ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে এই কবর খননের কাজ শুরু হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ দুপুরে প্রথমে ঐতিহ্যবাহী ভোলা সরকারি স্কুল মাঠে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে তাঁর প্রিয় কোড়ালিয়া গ্রামের বাড়ির সামনে দ্বিতীয় জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
“আমার মামার দীর্ঘদিনের স্বপ্ন ছিল মৃত্যুর পর তাঁকে যেন তাঁর বাবা-মায়ের কোলেই দাফন করা হয়। তাঁর সেই শেষ ইচ্ছা ও স্বপ্ন পূরণে পরিবারের সবার সিদ্ধান্তে এখন সেখানে কবর খনন করা হচ্ছে।”
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তোফায়েল আহমেদের কবর খনন কাজের নেতৃত্ব দিচ্ছেন ৭০ বছর বয়সী এক প্রবীণ কারিগর, নাম আবু তাহের। এই বৃদ্ধের জীবনের এক অদ্ভুত ও আবেগঘন অভিজ্ঞতা রয়েছে তোফায়েল আহমেদের পরিবারের সাথে। তিনি এর আগে এই রাজনৈতিক পরিবারের প্রায় সবার শেষ বিদায়ের সঙ্গী হয়েছেন।
আবু তাহের জানান, দীর্ঘ জীবনে তিনি শতাধিক মানুষের কবর খনন করেছেন। তবে তোফায়েল আহমেদের বাবা মরহুম আজহার আলী, মা ফাতেমা খানম এবং তাঁর স্ত্রী আনোয়ারার কবরও নিজের হাতে খুঁড়েছিলেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে এই মহান নেতার শেষ শয্যাটিও নিজের হাতে প্রস্তুত করতে পেরে আবু তাহের আবেগাপ্লুত হয়ে পড়েন এবং নিজেকে ধন্য মনে করছেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply