বগুড়াপোস্ট ডেস্ক
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২২৫ জন।
রোববার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২০৭ জন, খুলনা বিভাগে ১১১ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত এক দিনে সারা দেশে ১২৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ৮০১ জন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply