1. admin@bogurapost.com : admin :
বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৬০ বার

নিজস্ব প্রতিবেদক 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বগুড়া মহানগর জামায়াতে ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল বের করে। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া মহানগর সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিএনপি সরকারের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব বলেছিলেন আগামী দুই বছর বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হবেনা। অথচ সরকার ৩ মাসের মাথায় ২০ শতাংশ মূল্য বৃদ্ধি করে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দেশের বর্তমান পরিস্থিতি সর্বস্তরের জনগণের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। একদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে, অন্যদিকে ব্যাংকিং খাত, সীমান্ত নিরাপত্তা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে এক ধরনের তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। জ্বালানির এই নতুন মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় এবং কৃষি উৎপাদন খরচ যে হারে বাড়বে, তাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। বক্তারা আরো বলেন, দেশের জনগণ আজ নিজের নিরাপত্তা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে। জনগণের মৌলিক অধিকার রক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, স্বাধীন প্রতিষ্ঠানসমূহের সুরক্ষা এবং জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে সরকারকে অবশ্যই লোক দেখানো আশ্বাসের বাইরে গিয়ে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews