1. admin@bogurapost.com : admin :
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন

  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩৭৫ বার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিয়ের মাত্র আট দিনের মাথায় স্বামী মেহেদী হাসানকে শ্বাসরোধে হত্যা করেছেন স্ত্রী। এ ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ মে) মধ্যরাতে পৌরশহরের মসজিদ পাড়ায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান জলফু মিয়ার ছেলে। তিনি পৌরশহরের মসজিদ পাড়ায় বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। মেহেদি হাসানের পৈত্রিক বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি প্রায় ২০ বছর ধরে মাকে নিয়ে মসজিদ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন জান্নাত আক্তার।

জানা গেছে, গত ৯ মে পারিবারিকভাবে মেহেদি হাসানের সঙ্গে মসজিদ পাড়ার আল আমিনের মেয়ে জান্নাত আক্তারের বিয়ে হয়। শুক্রবার রাত ১০টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে নিহতের স্ত্রী বাড়ির মালিককে ডেকে বলে তার স্বামী অসুস্থ। বাড়ির মালিক ও স্থানীয়রা গিয়ে দেখে মেহেদী হাসান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরো জানা যায়, জান্নাত আক্তারের বিয়ের আগ থেকেই অন্য এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও সেই সম্পর্ক অব্যাহত ছিল। এ জন্য স্বামীকে মেনে নিতে পারছিলেন না জান্নাত। প্রেমের সম্পর্কের কারণেই স্বামীকে হত্যা করতে পারে বলে ধারণা নিহতের পরিবারের।

নিহত মেহেদী হাসানের মা বকুল বেগম বলেন, আমার ছেলের বিয়ে করার আটদিন হয়েছে। বউয়ের অন্য ছেলের সঙ্গে প্রেম ছিল। সে আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

নিহতের বড় ভাই আবুল কালাম বলেন, আমার ছোট ভাই একটি ওষুধের দোকানে চাকরি করতো। তিনি খুব শান্ত স্বভাবের ছিল। তার স্ত্রী ছয়টি ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে শ্বাসরোধে হত্যা করেছে। শুনেছি তার অন্য ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত আক্তার তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। আরো জানতে পেরেছি, বিয়ের আগে এক ছেলের সঙ্গে জান্নাত আক্তারের প্রেম ছিল। বিয়ের পর থেকে সে তার স্বামীকে মেনে নিতে পারছিল না। গত রাতে স্বামীকে বলে তার ঘুম আসছে না। এরপর স্বামীকে দিয়ে ঘুমের ট্যাবলেট আনায় জান্নাত। পরে কোকের সঙ্গে ছয়টি ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে। পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে স্বামীকে হত্যা করে জান্নাত।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews