1. admin@bogurapost.com : admin :
বেগম খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বেগম খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল হয়েছে। শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করা হয়। পরে মাদ্রাসায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করেন দলীয় নেতৃবৃন্দ। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে দোয়া মাহফিল করেছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলা বরকতিয়া জামে মসজিদে প্রধান দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বরকতিয়া এতিমখানায় পবিত্র কোরআন মাজিদ খতম ও বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার,সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ সহস্রাধিক মুসল্লী উপস্হিত ছিলেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোসহ প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া গাবতলী সারিয়াকান্দি সোনাতলা শেরপুর দুপচাঁচিয়াসহ বিভিন্ন উপজেলায় দোয়া মাহফিল হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews