1. admin@bogurapost.com : admin :
বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বেতনের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৫৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দুই পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন৷ তারা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন৷

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১টায় ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করেন। তবে সেখানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।

জানা যায়, শ্রমিকদের একটি অংশ বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়।

বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা আছে। শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানা লাঞ্চের আগেই ছুটি দেওয়া হয়েছে৷

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে শত শত শ্রমিককে কয়েক মাসের বকেয়া বেতন না দিয়ে চাকুরিচ্যুত করা হয়। এই শ্রমিকরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পাওয়ায় আজ সকালে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন। এর আগেও এই কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews