1. admin@bogurapost.com : admin :
ব্যানার ধরে ফটোসেশান করে নন্দীগ্রামে মৎস্য সপ্তাহের কার্যক্রম - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ব্যানার ধরে ফটোসেশান করে নন্দীগ্রামে মৎস্য সপ্তাহের কার্যক্রম

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২৮০ বার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

 

বগুড়ার নন্দীগ্রামে ফটোসেশন করে জাতীয় মৎস্য সপ্তাহের মতবিনিময় সভা সম্পন্ন করায় দপ্তরের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। মৎস্য খাতে সরকারের অগ্রগতি, সাফল্য ও চাষ বিষয়ক নানা প্রতিবন্ধকতা বিষয়ে কোনো আলোচনা হয়নি। শুধুমাত্র পেছনে ব্যানার ধরে মিডিয়া ফোকাসের জন্য ফটোসেশন করেন কর্মকর্তারা।

মঙ্গলবার বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে মৎস্য চাষি ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভার ব্যাপারে মূলধারার সাংবাদিকদের জানানো হয়নি। সেখানে সাংবাদিকদের একটি বড় অংশ উপস্থিত হওয়ার আগেই পাঁচ মিনিটে সভা শেষ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস। এনিয়ে বিতর্কের মুখে পড়েছে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম। সভাকক্ষের পেছনের দেয়ালে ব্যানার ধরে ছিলেন তিনজন আর বক্তব্য দেয়ার ফটোসেশন করেন উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা। ফটোসেশনের সেই ছবি প্রচার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন মৎস্য কর্মকর্তা। মতবিনিময় সভায় মৎস্য খাতে সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে আলোচনা করা যেতো। মাছ চাষিরা উপস্থিত থাকলেও চাষ বিষয়ক প্রতিবন্ধকতা বিষয়ে আলোচনা হয়নি। ফটোসেশন আর নাস্তা খেয়ে সবাই চলে গেছেন।

এ ব্যাপারে নন্দীগ্রাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস বলেন, মতবিনিময় সভা এতটা গুরুত্বপূর্ণ না। জাতীয় মৎস্য সপ্তাহের কাযক্রম নিয়ে ব্যস্ততায় আছেন। তবে ব্যানার ধরে ফটোসেশন বিষয়ে তিনি মন্তব্য করেননি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews