1. admin@bogurapost.com : admin :
মা-বউ কাউকে ভালো রাখতে পারলাম না: চিরকুট লিখে এএসপির আত্মহত্যা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

মা-বউ কাউকে ভালো রাখতে পারলাম না: চিরকুট লিখে এএসপির আত্মহত্যা

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩২১ বার

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের চাঁন্দগাও র‍্যাব কার্যালয় থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়।

বুধবার (৭ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শহরের চান্দগাঁও র‌্যাব ক্যাম্পে গুলি চালিয়ে আত্মহত্যা করেন পলাশ সাহা। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে- পলাশ সাহা আত্মহত্যা করেছেন।

চান্দগাঁও র‍্যাবের এক কর্মকর্তা বলেন, পলাশ সাহা পারিবারিক কিছু সমস্যায় ছিলেন। বুধবার ১১টার পর র‌্যাবের চান্দগাঁও ক্যাম্পের সবাই একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পলাশ সাহা নিজ কার্যালয়ে নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, বেলা ১২টার দিকে র‍্যাবের এক কর্মকর্তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত এএসপি পলাশ সাহা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্র ইস্যু করে তিনি নিজের অফিস রুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র‍্যাব সদস্যরা তার কক্ষে যান। তখন তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তার নামে ইস্যুকৃত পিস্তলটি নিচে পড়ে ছিল। টেবিলের উপর একটি চিরকুট পাওয়া যায়।

জানা গেছে, বিসিএস ৩৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন পলাশ সাহা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews