1. admin@bogurapost.com : admin :
মিয়ানমার থেকে পালিয়ে এলো ২৯ বিজিপি সদস্য - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

মিয়ানমার থেকে পালিয়ে এলো ২৯ বিজিপি সদস্য

  • আপডেট সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার
মিয়ানমার থেকে পালিয়ে এলো ২৯ বিজিপি সদস্য
মিয়ানমার থেকে পালিয়ে এলো ২৯ বিজিপি সদস্য

প্রতিবেদক।।

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত এলাকা দিয়ে আবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ২৯ সদস্য আশ্রয়ের জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাদের বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আশ্রয়ের জন্য আজ রোববার সকালে তারা বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় তাদের হাতে অস্ত্র ছিল। পরে তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে রাখা হয়েছে।

আরো পড়ুন: বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

গেলো কয়েকদিন ধরে মিয়ানমারে মংডু শহরেরে আশপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষের ঘটনায় এপারে গুলি ও বোমার শব্দ শুনতে পায় টেকনাফের বাসিন্দারা। তাদের মধ্যে আছে এখনও আতংক। এদিকে মিয়ানমারের অস্থিরতার মধ্যে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য সীমান্তে কড়াকড়ি নজর রাখছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল।

গেল ১১ মার্চ মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে এক দিনে পালিয়ে বাংলাদেশে এসেছে দেশটির বিজিপির ১৭৯ সদস্য। এরপরই একই সীমান্ত নিয়ে পালিয়ে আসে মিয়ানমার সেনাবাহিনীর তিনজন সদস্য। তারাও বর্তমানে বিজিরির হেফাজতে রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ