1. admin@bogurapost.com : admin :
যুব মহিলা লীগ বগুড়া সদর উপজেলা সভাপতিকে অন্যায় ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যুব মহিলা লীগ বগুড়া সদর উপজেলা সভাপতিকে অন্যায় ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে

  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৯০ বার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের বগুড়া সদর উপজেলা সভাপতি এ্যাডঃ আরাফাত জাহান যুথীকে দলীয় নিয়ম নীতি বহিভুত অন্যায় ভাবে  অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। উল্লেখ্য তাকে জেলা কমিটির প্যাডে গত ৯ মে অব্যাহতি দেয়া হয়। যুব মহিলা লীগের বগুড়া জেলা কমিটির সভাপতি এ্যাডঃ লাইজিন আরা লিনা ও সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা তাকে এই অব্যাহতি পত্র প্রদান করেন। এর প্রতিবাদে তিনি  সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, তিনি বগুড়া জজ কোর্টের একজন রেগুলার প্রাকটিশনার। ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা সদস্য এবং বগুড়া জেলা কৃষক লীগের সহ আইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি আরো উল্লেখ করেন  বিগত ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তিনি সভাপতি হিসেবে সদর উপজেলা কমিটিতে নির্বাচিত হন। নির্বাচিত হবার পর হতেই তিনি ১১টি ইউনিয়নে ইউনিয়ন নেতৃত্ব বাছাই এবং ইউনিট গোছানোর কার্যক্রমে পদক্ষেপ গ্রহণ করেন। বিগত সংসদ নির্বাচনে বগুড়া সদর আওয়ামী লীগের সংসদ সদস্যের নির্বাচনী প্রচার কাজে তিনি তার সংগঠনের নেতা কর্মী নিয়ে নির্বাচনী প্রচার কাজ করেন।
তার কিছু রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশ যুব মহিলা লীগ সদর শাখার পেজে পোষ্ট করা আছে।
তার সাংগঠনিক কাজে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে যোগদান করতে বললে তারা বিভিন্ন অজুহাতে উপস্থিত হয় না।
উল্লেখ্য যুব মহিলা লীগ জেলা কমিটির সদস্যগন বেশীর ভাগই একে অন্যের আত্মীয়। এই আত্মীয়করণের প্রক্রিয়ার কারণে অনেক ভালো ভালো সাংগঠনিক নেতৃত্ব সংগঠন ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। যুব মহিলা লীগের সভাপতি এ্যাডঃ লাইজিন আরা লিনা ও সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা অন্যায় ভাবে গঠনতন্ত্রের বাহিরে গিয়ে কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাকে গত ৯ মে ২০২৪ অব্যাহতি পত্র পাঠান, যা রীতিমত গঠনতন্ত্র বিরোধী ও সাংগঠনিক কার্যকলাপ বিরোধী এবং পরদিন ১০ মে ২০২৪ তারা অনলাইনে এবং গত ১২ মে ২০২৪  দৈনিক করতোয়া পত্রিকায় তার ছবি ব্যবহার করে অব্যাহতির বিষয়টি প্রচার করে। যা তার জন্য অসম্মানজনক। তিনি উক্ত বিবৃতি প্রকাশের তীব্র প্রতিবাদ জানান। তিনি উক্ত অব্যাহতির বিষয়টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক  মোরশেদা আক্তার ছায়া, সাংগঠনিক সম্পাদক লাকি আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমা আক্তার পপি, সংগঠনের ফাঁপোড় ইউনিয়ন কমিটির সভাপতি জুলেখা বেগম।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews