1. admin@bogurapost.com : admin :
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় নানা কর্মসুচি পালন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় নানা কর্মসুচি পালন

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) এ উপলক্ষ্যে সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বেলা সাড়ে ১০টায় শহরের দত্তবাড়ি এ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে অসহায় দরিদ্র মানুষের জন্য ফ্রি-মেডিকেল ক্যাম্প, রক্তদান, ঔষধ বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, ড্যাব বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাজাহান আলী, ডা. আসফারুল হাবিব রোজ, ডা. মামুনুর রশিদ মিঠু, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ইউনুছ আলী, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহবিয়র গোর্কী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, যুবনেতা হারুনুর রশিদ সুজন, তারিক মজিদ সোহাগসহ নেতৃবৃন্দ।

এছাড়া এতিমখানায় শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews