1. admin@bogurapost.com : admin :
রাখাইনে মানবিক করিডর দেওয়া উচিত নয় : বগুড়ায় ফরহাদ মজহার - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

রাখাইনে মানবিক করিডর দেওয়া উচিত নয় : বগুড়ায় ফরহাদ মজহার

  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৪৫ বার

নিজস্ব প্রতিবেদক

 

রাখাইনে ‘মানবিক করিডর’ প্রদানের বিরোধিতা করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সিওয়ারে জড়াতে চায়। বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের একজন মানুষ হিসেবে বলব, এ ধরনের করিডর দেওয়া উচিত নয়।’

শুক্রবার (২ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে আবারও নির্বাচিত সরকার দাবি করে ফরহাদ মজহার বলেন, ‘এই সরকারকে উৎখাত করার জন্য নির্বাচনের দাবি করা হচ্ছে। এ জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। ফলে, এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয়।’

সংস্কার কমিশন গঠনের সমালোচনা করে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অভিপ্রায় বুঝতে হবে।’

সরকারকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘জনগণের অভিপ্রায় বুঝতে হলে তাদের কাছে যেতে হবে। আমরা আশা করেছিলাম যে, গণ-অভ্যুত্থানের পর আমরা যে সরকার কায়েম করেছি—এই সরকার জনগণের কাছে যাবে। কিন্তু তারা এটা করলেন না।

তিনি আরও বলেন, ‘তারা (সরকার) উপর থেকে অনেক কমিশন বসিয়ে দিলেন। কমিশনগুলো ঢাকা শহরে বসে বসে আলোচনা করলেন। তারা জনগণকে ডাকেনি, তাদের কথা শোনেনি। যদি জনগণকেই আমরা অস্বীকার করি, তাহলে কী করে নতুন বাংলাদেশ গড়া সম্ভব?’

সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের প্রাসঙ্গিকতা তুলে ধরে ফরহাদ মজদার বলেন, ‘যারা আইন বোঝে, রাজনীতি বোঝে কিন্তু দল বোঝে না, তাদের আমরা গণপরিষদ নির্বাচনে পাঠাব।’

ফরহাদ বলেন, ‘তারা বসে খসড়া গঠনতন্ত্রের বিষয়ে তর্ক-বিতর্কের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি খসড়া গঠনতন্ত্র পাস করবে। তারপর গণভোট হবে। জনগণ তাতে সম্মতি দিলে তা নতুন গঠনতন্ত্র হিসেবে চূড়ান্ত হবে। সেই নতুন গঠনতন্ত্রের অধীনে নতুন সরকার গঠনের নির্বাচন হবে।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, বগুড়া প্রেসক্লাবের সদস্যসচিব সবুর শাহ লোটাস, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস প্রমুখ।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews